পটুয়াখালীতে ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

আপডেট: August 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলায় ফজরের নামাজের সময় সিজদারত অবস্থায় হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ (৩০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়রা জানান, হাফেজ মাওলানা আতাউল্লাহ ওই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরেও তিনি মসজিদে গিয়ে ফজরের সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান। নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর মাথা তোলেননি। পরে মুসল্লিরা কাছে গিয়ে তাকে সিজদারত অবস্থায় মৃত দেখতে পান।

নিহত আতাউল্লাহ দুমকী উপজেলার দক্ষিণ শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার-সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় বছর ধরে তিনি শ্রীরামপুর বাজার জামে মসজিদে ইমামতি করছিলেন। শান্ত স্বভাব ও ভালো আচরণের কারণে মুসল্লি ও স্থানীয়দের কাছে তিনি ছিলেন জনপ্রিয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আতাউল্লাহর দুটি ছোট সন্তান রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি।

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শেষবারের মতো তাকে দেখতে মসজিদ ও বাড়িতে স্থানীয় মুসল্লি ও স্বজনদের ভিড় জমে। সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নামাজরত অবস্থায় সিজদায় গিয়ে ইমামের এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network