পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানি করোনায় আক্রান্ত

আপডেট: June 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ইউসুফ রাজা গিলানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজই সাবেক এই প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি আসে বলে জানিয়েছেন তাঁর পুত্র কাসিম গিলানি।

কাসিম গিলানি তাঁর বাবার জীবনকে বিপদে ফেলার জন্য ইমরান খান প্রশাসনের তীব্র নিন্দা জানান। তিনি টুইটে লেখেন, ‘ধন্যবাদ ইমরান খান সরকার। আপনারা সফলভাবে আমার বাবার জীবনকে বিপদে ফেলেছেন। তাঁর কেভিড -১৯ ফলাফল পজিটিভ এসেছে।’

২০০৮ সালের ২৫ মার্চ পাকিস্তানের ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন শুরু করেন ইউসুফ রাজা গিলানি। ২০১২ সালের ২৬ এপ্রিল দেশটির সর্বোচ্চ আদালত তাকে অযোগ্য ঘোষণা করে বহিস্কারাদেশ দিলে তিনি ক্ষমতাচ্যূত হন।

এর আগের করোনায় আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। বর্তমানে তিনি নিজ বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network