শিরোনাম
গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩০, আহত ৫০

আপডেট: March 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। খবর ডনের।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান জানিয়েছেন, হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।

জিও নিউজ জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয়। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটির এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network