১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন! যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানজুড়ে যৌথ বিধ্বংসী হামলা, চরম উত্তেজনায় বিশ্ব ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ভবানীপুরে তারাবিহ নামাজ পড়তে বের হয়ে পোড়া লাশ হয়ে ফিরল মাদ্রাসাছাত্র বাকেরগঞ্জে শতাধিক স্থানে হাত বাড়ালেই মিলছে মাদক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ সংরক্ষিত এমপি হিসেবে দুর্দিনের বিএনপি নেত্রী ফাতেমা রহমানকে চায় বরিশালবাসী

বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন!

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থানীয় চেরাগআলী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিন মাসের বেতন বকেয়া রেখেই কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই টঙ্গীর কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এণ্ড ডায়িং লিমিটেড কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা।উপায়ান্তর না পেয়ে বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পেয়ে দেড় শতাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া পরিশোধ ও কারখানা চালুর দাবি জানান।কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষ বারবার সময় নিয়েও বকেয়া বেতন পরিশোধ করেনি।কারখানা কবে খুলবে সে বিষয়েও তারা চুপ।এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।গাজীপুর শিল্প পুলিশ -২ এর পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান বলেন, বিষয়টি আমার জানা নাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network