২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

কালিয়াকৈর কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদ এর উদ্যোগে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন , গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামীম হোসেন, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহজাহান সিরাজ,এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর পরিচালক হাজ্বী মোঃ আকরাম হোসেন, নাজমুল হক,সাহাবুল সিকদার, আব্দুল করিম,আরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কৃষক প্রতিনিধি মিজানুর রহমান শেলী ও ডি এম এরশাদুল আলম সহ বিভিন্ন দপ্তর থেকে আগত সম্মানিত কর্মকর্তা- কর্মচারী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি, সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network