বরিশালে বিদায় বেলায় সাবেক জেলা প্রশাসক খায়রুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আপডেট: July 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিদায় বেলায় বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছিন্নমূল নারীরা। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু নিয়ে মিছিল করেন তারা।

নারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে দ্বারে দ্বারে ঘুরলেও কোন সহায়তা করেননি। এতে জেলার শত শত ছিন্নমূল মানুষ মানবেতর জীবন যাপন করছেন।

শাহানুর বেগম বলেছেন, ডিসি খায়রুল আলম সুমন গরীব ও অসহায় মানুষদের কোনো সহায়তা করেনি। অনেক খারাপ ব্যবহার করতেন। ওনার দরজায় ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত ছিলাম।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলে প্রথমে তিনি অফিস সহায়ককে দিয়ে বক্তব্য না দেওয়ার কথা জানান। পরে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে জেলা প্রশাসক খায়রুল আলম ছিন্নমূল মানুষদের সহায়তার বা তাদের বিক্ষোভের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে বরিশালে যোগদান করেন খায়রুল আলম সুমন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানান অনিয়মের অভিযোগ ওঠে। পহেলা জুলাই তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network