বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট: October 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের উজিরপুরে কিশোরীকে ধর্ষণের প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি-৮। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।সোমবার সকালে এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সাথী আক্তার এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার জাকির হোসেন (৪০) উপজেলার হারতা ইউনিয়নের বাসিন্দা। পেশায় ড্রেজার ব্যবসায়ী।

মামলার বরাতে এসআরবির মিডিয়া কর্মকর্তা জানান, ভুক্তভোগী কিশোরীকে প্রায় সময় কুপ্রস্তাব দিত জাকির হোসেন। গত ২২ অক্টোবর সকালে কিশোরী শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জাকির পালিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য এসআরবি-৮-এর সহায়তা চায় পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তা বানারীপাড়ার কুন্দিহার এলাকায় জাকিরের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে এসআরবি। সেখান থেকে তাকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, জাকিরকে সোমবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network