বরিশালে নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: October 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বিশেষ তদারকির অংশ হিসেবে বরিশালে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি কলোনি এলাকায় দুটি চিরার খাজা তৈরির কারখানা ও একটি এলপি গ্যাস সিলিন্ডার খুচরা বিক্রির দোকান এবং নগরীর পোর্ট রোড এলাকায় একটি দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং পুলিশের একটি দল।

সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, বাজার স্থিতিশীল রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং এলপি গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করাই এই সমন্বিত অভিযানের প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, বাজারের শৃঙ্খলা রক্ষা, সঠিক মূল্য নিশ্চিতকরণ এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network