শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট: September 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীর একটি ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি ছেলে ও অপরটি মেয়ে নবজাতকের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের ময়লার স্তুপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম।জানা গেছে, রাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকার ময়লা সরানোর সময় দুই নবজাতকের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নারী রহিমা বেগম বলেন, ‘কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। কে বা কারা নবজাতকদের সেখানে ফেলে গেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।পুলিশ জানিয়েছে, নবজাতক দুটির পরিচয় ও মৃত্যুর কারণসহ তাদের মরদেহ ময়লার স্তুপে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network