৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক শিক্ষার্থী পেলেন চিকিৎসাসেবা জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকার পথে নতুন আশার আলো সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক! মাদক নির্মূল আদৌ কি সম্ভব? বানারীপাড়ায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সেতুর স্প্যান ধস, যোগাযোগ বন্ধ

বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ

আপডেট: জুন ২৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

জিয়াউল হক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পাইকারদের হাত ধরে সড়কপথে ঢাকা ও চট্টগ্রাম থেকে ইয়াবা আসছে। বাকেরগঞ্জ থানার পাশেই সদর রোড ও ভিইপি কলোনিতে প্রকাশ্যে ইয়াব খোলা বাজারে বিক্রি হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা শহরে প্রশাসনের নাকের ডগায় নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে ইয়াবা ছড়িয়ে পড়ছে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে। ফলে তরুণ সমাজের বড় একটি অংশ মাদকের ভয়াবহ থাবায় আক্রান্ত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সদর রোড ও ভিআইপি কলোনির নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে প্রতিদিন বিভিন্ন যানবাহনে করে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ইয়াবা উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এরপর স্থানীয় খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন ইউনিয়নে। এ সব ডিলার পয়েন্টে সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুচরা ও পাইকারি দামে ইয়াবা বিক্রয় হয়ে থাকে। থানা পুলিশের ভূমিকা নিয়েও নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এটা থানা পুলিশের বড় ব্যর্থতা। অনেকে মনে করেন থানা পুলিশ ম্যানেজ করেই এসব পয়েন্টে ইয়াবা বিক্রয় হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। তারা দ্রুত এসব ডিলার চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে সচেতন মহলের মতে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network