আপডেট: September 7, 2026
আপডেট:
রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলায় গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অংশ নেন।
হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন অংশ পরিষ্কার করা হয়। হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সংগঠনের সদস্যবৃন্দ নিজেরাই হাতে বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন জায়গা পরিষ্কারে অংশ নেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রাও।
সংগঠনের সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী বলেন, প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। তাই রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা জরুরি।, সেখানে পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। হাসপাতাল প্রাঙ্গণে যত্রতত্র ময়লা না ফেলা এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তাদের নিজ হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপ-স্বাস্থ্যকেন্দ্রের কে. এম. মুস্তাফিজুর রহমান ও হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সহ-সভাপতি: মোঃ কাওসার হাওলাদার এবং কোষাধ্যক্ষ মোঃ ফাইজুল ইসলাম ,উপদেষ্টা মোঃ মামুন হাওলাদার, এবং আজীবন দাতা সদস্য মো: কাজী শাহআলম ও মোঃ ইমরান হোসেন জোমাদ্দার এবং হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স এর সদস্যবৃন্ধ।

