বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৪ লাখ ৮৫ হাজার ছুঁই ছুঁই , করোনা জয় ৫১ লাখ ৭৫ হাজার

আপডেট: June 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনাভাইরাস উৎপত্তির ছয় মাস হতে চলেছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এখন কোটির ঘরে। এখনো কোনো ভ্যাকসিন বাজারে আসেনি। এর মধ্যেই ৫১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বিশ্ববাসীর জন্য এটি খুবই স্বস্তির খবর।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৯৬০ জন। আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ২৬ হাজারের বেশি। তবে এরইমধ্যে ৫১ লাখ ৭৫ হাজার ৩১৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। দেশটির ১০ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তবে দেশটিতে এখনো শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গত কয়েকদিন ধরেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু দেখছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ৫২ হাজার ৭৭১ জন ও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৫১ হাজার। তবে দেশটির ছয় লাখ ১৩ হাজার ৩৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
 
সুস্থতার দিক থেকে এরপরই রাশিয়ার অবস্থান। দেশটিতে তিন লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া দেশটিতে মোট প্রাণহানি দাঁড়ালো ৮ হাজার ৫১৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ ০৬ হাজার।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network