শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ভারতে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়াল, মৃত ৬৪৭ জন

আপডেট: April 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ছয়শ’তে।

বুধবার সকালে দ্য হিন্দু’র লাইভ আপডেটে বলা হয়, দেশটিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬০ জন। মৃত ৬৪৭ জন।এদিকে কেন্দ্রীয় সরকারের পাঁচ সদস্যের একটি টিম জানিয়েছে, মুম্বাইতে এপ্রিল মাসে করোনা আক্রান্ত ৪২ হাজার ছাড়িয়ে যেতে পারে। মধ্য মে নাগাদ তা সাড়ে ছয় লাখে গিয়ে ঠেকতে পারে।

ভারতের ৮০ শতাংশ করোনা আক্রান্তের মধ্যে উপসর্গ নেই বা থাকলেও খুব সামান্য উপসর্গ দেখা যাচ্ছে।

উপসর্গহীন আক্রান্তদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ভয় থাকলেও পরীক্ষা নীতিতে আপাতত কোনো পরিবর্তন আনার বিষয়ে ভাবছে না কেন্দ্রীয় সরকার।এদিকে উত্তরপ্রদেশের মোরদাবাদে করোনা টেস্ট করতে যাওয়া মেডিকেল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ১৭ এপ্রিল কেরালা প্রশাসনের নির্দেশিকায় সেলুন, রেস্তোরাঁ, স্থানীয় ওয়ার্কশপ, বুকস্টোর ইত্যাদি খোলায় অনুমতি দেওয়া হয়।তবে সোমবার কেন্দ্রীয় সরকারের অবস্থান জানার পর আপাতত সেলুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তালা পড়বে রেস্তোরাঁগুলোতেও। তবে যদি বাড়িতে এসে কেউ চুল কেটে দিয়ে যান, তাতে নিষেধাজ্ঞা চাপানো হবে না।

এছাড়া বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪০০ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network