ভারতে কোভিড সেন্টারে করোনা আক্রান্ত তরুণীর বিয়ে!

আপডেট: December 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের কেরালায় কোভিড সেন্টারে করোনা আক্রান্ত এক তরুণীর বিয়ে হয়েছে। সরকারি কোভিড নীতিমালা মেনে রোববার রাজ্যের বারার শাহবাদে একটি কোভিড সেন্টারে তার বিয়ের আয়োজন করা হয়।

বর ও কনে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও পিপিই’র ওপর দিয়ে ঐতিহ্যবাহী পাগড়ি পরেছিলেন বর। আর কনে ফেসশিল্ড ও হাতে গ্লাভস পরেছিলেন।

এই দম্পতির বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে। সূত্র: এএনআই

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network