শিরোনাম
ভোলায় বৃদ্ধাকে বেঁধে ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট নলছিটিতে দুটি আইসক্রিম কারাখানে ৬০হাজার টাকা জরিমানা যাত্রীবাহী বাসে আগুনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন যেকোনো দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, জামায়াতের নিন্দা

ভোলায় বৃদ্ধাকে বেঁধে ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আপডেট: November 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাঁর ৬৫ বছর বয়সী মাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতরা।

রোববার (২২ নভেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার কোড়ালমারা ৯ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে আক্তার ফকিরের বসতঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইয়ানুর বেগম জানান, ভোর ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। পরে ঘরে ফিরে এলে মুখোশ পরা তিন ব্যক্তি তাঁকে মারধর করেন এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করেন। একপর্যায়ে তাঁকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যান তাঁরা।

ইয়ানুর বেগম আরও জানান, প্রতিবেশীর দায়ের করা একটি মামলায় তাঁর ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার ফকিরকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ছেলের জামিনের জন্যই ঘরে ওই টাকা রাখা হয়েছিল বলে জানান তিনি। তাঁর দাবি, প্রতিবেশীর করা মামলাটি মিথ্যা।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network