শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মদপানে ৩১ জনের মৃত্যু

আপডেট: December 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: ভারতের বিহারে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু ভারতের বিহারে বিষাক্ত মদ পান করায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো বেশ কয়েকজন।

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিহারের রাজধানী পাটনা থেকে ৬০ কিলোমিটার দূরে সরন জেলার দুটি গ্রামে বেশ কয়েকজন মদ খাওয়ার পর বমি করতে শুরু করে। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে নেওয়ার পথে ও পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার জানিয়েছেন, ঘটনার পর অভিযান চালিয়ে বেশ কয়েকটি মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন মদ বিক্রেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। গত জুলাইতে গুজরাটে ৪২ জন ও ২০২০ সালে পাঞ্জাবে বিষাক্ত মদপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: আল জাজিরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network