শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মসজিদে তারাবিহ নামাজ পড়ার অনুমতি দিল পাকিস্তান

আপডেট: April 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: করোনা মহামারীর মধ্যেও পবিত্র রমজান মাসে মসজিদে তারাবিহ ও জুমার নামাজ পড়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

বৈঠকে প্রেসিডেন্ট আরিফ বলেন, রমজান মাসে মসজিদে জামাতে তারাবিহ ও জুমার নামাজ আদায়ে শর্তসাপেক্ষ অনুমতি এটি। এ নিয়ে ২০ দফার একটি পরিকল্পনা করা হয়েছে। ধর্মীয় ও বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।তবে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে ৬ ফুট দূরত্ব বজায় রেখে কাতারবদ্ধ হওয়ার জন্য মুসল্লিদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া ৫০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের মসজিদে যাওয়ার অনুমতি দেয়া হবে না বলে জানান তিনি।এর আগের দিন একই বিষয় নিয়ে পাকিস্তানের জামায়াতে ইসলামীর প্রধান এবং সিনেটর সিরাজুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানসহ ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আরিফ।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দেশটির অর্ধশতাধিক আলেম সরকারকে হুশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খানের সরকারকে মঙ্গলবার ওই হুশিয়ারি দেন।ইমামরা বলেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network