মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

আপডেট: October 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেনীর দাগনভূঞায় সেতারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী। এ ঘটনায় মেয়ে রিনা আক্তার রানুকে (৩৭) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন।এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মানসিক চিকিৎসাসহ বিভিন্ন ধরনের চিকিৎসা চলছিল। রবিবার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বঁটি দিয়ে তার মাকে উপর্যুপরি কোপাতে থাকেন।

এতে ঘটনাস্থলে সেতারা বেগমের মৃত্যু হয়।এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network