শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মার্কিন রণতরী রুজভেল্টের আরও ১০৩ নাবিক করোনায় আক্রান্ত

আপডেট: April 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টের আরও ১০৩ নাবিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্য দিয়ে সবমিলিয়ে এখন পর্যন্ত ওই জাহাজে থাকা ৫৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন বলে শনিবার দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে নৌবাহিনীর ওয়েবসাইটে জানানো হয়, থিওডোর রুজভেল্টের ৯২ শতাংশ মানুষের করোনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ৫৫০জন আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। আর ৩ হাজার ৬৭৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

একই সঙ্গে রণতরীটির ৩ হাজার ৬৯৬ জন উপকূলে ফিরে গেছেন বলেও জানিয়েছে নৌবাহিনী।

এর আগে থিওডোর রজভেল্টে থাকা মানুষের মধ্যে শুক্রবার ৪৪৭ জন এবং বৃহস্পতিবার ৪১৬ জনের শরীরে করোনার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়।

মার্চের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শানাক্তের পর রণতরীটিকে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে নোঙর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network