শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

আপডেট: December 6, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

যাত্রাবাড়ী সংবাদদাতা:: রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

শনিবার (৬ ডিসেম্ববার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।শুক্রবার (৫ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযানে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্বর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কতিপয় অবৈধ অস্ত্রধারী অবস্থান করছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের কোমরের পেছন থেকে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network