শিরোনাম
ভোলায় বৃদ্ধাকে বেঁধে ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট নলছিটিতে দুটি আইসক্রিম কারাখানে ৬০হাজার টাকা জরিমানা যাত্রীবাহী বাসে আগুনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন যেকোনো দাবি আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, জামায়াতের নিন্দা

যাত্রীবাহী বাসে আগুনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া কারাগারে

আপডেট: November 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদুর আশিক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।পাপিয়া সুলতানার পক্ষ আইনজীবী শরীফুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে, গতকাল শনিবার রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায় , গত ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ ছাপারখানা মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ জানতে পারে, মিরপুর-১ ফুটওভারব্রিজের নিচে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের ভেতরের সিট, ফ্যান ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।মামলার এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরস্পর যোগসাজশে বাসটিতে অগ্নিসংযোগ করেন। এতে বাসের যাত্রীদের হত্যা ও গুরুতর আহত করার চেষ্টা করা হয়। এ ছাড়া সরকারবিরোধী স্লোগান ও সমাবেশের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ মামলা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network