যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষিদ্ধের কথা জানালেন ইরানের স্পিকার

আপডেট: June 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা তেহরানের জন্য ক্ষতিকর এবং এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে জানিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ।প্রতিরোধই ইরানের অধিকার এবং মর্যাদা রক্ষার একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন তিনি। খবর ইরনার।

রোববার দেশটির জাতীয় সংসদের উন্মুক্ত অধিবেশনে দেয়া বক্তৃতা বাকের কালিবফ এসব কথা বলেন।ইরানের স্পিকার বলেন, আমরা কূটনীতি এবং আলোচনার বিপক্ষে নই কিন্তু একথা ঠিক যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ক্ষতিকর এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি কখনো কোনো আলোচনা হয় তবে তা ইরানের জনগণের ইচ্ছা শক্তির ওপর ভিত্তি করেই হতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network