লিবিয়া উপকূলে নৌকা ডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৫০ জন

আপডেট: May 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী।  এ ছাড়া ডুবে যাওয়া নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিরা কোনো দেশের তা জানা যায়নি।

তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এএফপিকে বলেন, বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। সূত্র: এএফপি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network