সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জের গারুড়িয়া গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ৩ মাদকসেবীকে কারাদণ্ড

আপডেট: September 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বাকেরগঞ্জ উপজেলায় গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ বাজারে গতকাল (০৫ সেপ্টেম্বর) বিকালে হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠনের উদ্যোগে “বাকেরগঞ্জের খয়রাবাদে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত” শিরোনামে বরিশালের জনপ্রিয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল updatenewsbd24.com- এ সংবাদটি প্রকাশের পর বিষয়টি তাঁদের নজরে আসে। উপজেলার গারুড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অভ্র জ্যোতি বড়াল এর নেতৃত্বে গারুড়িয়া ইউনিয়ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইনের আওতায় একজনকে দুই মাসের এবং অপর দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ছাড় দেওয়া হবে না।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network