২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন বিসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদেরকে রেইনকোট উপহার

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে জন্মদিন উদযাপন করলেন ইউএনও রুহুল আমীন

আপডেট: জুলাই ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক:: চট্রগ্রামের হাটহাজারী পৌরসভায় নিবন্ধিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জন্মদিন উদযাপন করলেন হাটহাজারী উপজেলার ইউএনও।
আজ ২৮ জুলাই’২০২০ হাটহাজারী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় পৌরসভার সন্দীপপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ”বাতিঘর” প্রাঙ্গনে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও হাটহাজারী পৌরসভার প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন উপস্থিত থেকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে সন্দীপ পাড়ার নিবন্ধিত ও সুবিধা বঞ্চিত ২০ জন শিশুদেরকে সাথে নিয়ে তাদের জম্মদিনের কেক কাটেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী হিসেবে লেখার খাতা বিতরন করেন।

পাশাপাশি তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং করোনা ভাইরাস করনীয় সম্পর্কে সচেতনতামুলক উপদেশ প্রদান করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাটহাজারী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার ফ্রান্সিস মন্ডল,সন্দীপপাড়া গ্রাম ইন্নয়ন কমিটির সম্পাদক জরিফা বেগম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি পল্টন বিশ্বাস,আবদুল হামিদ ও প্রদীপ সুমন প্রমুখ।
ইউএনও তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ অত্র এলাকার জনগোষ্ঠির আর্থ-সামজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network