১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ডাক

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গাজীপুরে হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কাশেমের মরদেহ নিয়ে কফিন মিছিল করা হবে। আজ বুধবার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে এ মিছিল করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহিদ বীর কাশেমের জানাজা ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই।’

হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘একইসঙ্গে সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল। সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে।’

উল্লেখ্য, আজ বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাশেম। তিনি গাজীপুর বোর্ডবাজার এলাকার মৃত জামাল হাজীর ছেলে।

কাশেমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুর সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network