আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ হাতেনাতে প্রকৌশলী আটক

আপডেট: November 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু :: বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লাখ টাকা ঘুসসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২৩ নভেম্বর)দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ সাড়াদান ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় আমতলী পৌরসভায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। এ কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা ঘুস দাবি করেন প্রকৌশলী রুবেল খান।

ঘুস দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়া এবং বৈধ বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করেন ওই প্রকৌশলী। পরে ঠিকাদার শেখ নোমান রেজা তাকে ঘুসের টাকাসহ হাতেনাতে ধরার জন্য দুদকে ফাঁদ অভিযানের আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে সোমবার দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ঘুসের ১ লাখ টাকাসহ উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network