শিরোনাম
উজিরপুরে ৭ কোটি টাকার সেতু , সংযোগ সড়ক নেই, প্রকৌশলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, নিখোঁজদের সন্ধান অব্যাহত নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক মির্জাগঞ্জ-দুমকী যুবদলের নতুন কমিটি, পদবঞ্চিতদের ঝাড়ুমিছিল মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন

ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী

আপডেট: August 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ‘কৃষকের কষ্টের ২ লাখ টাকা কেটে ছিন্নভিন্ন করল ইঁদুর-উইপোকা’—গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সেই নিঃস্ব কৃষক তোফাজ্জল হোসেনের (৭২) পাশে দাঁড়িয়েছেন মিজানুর রহমান সুমন নামের এক সৌদি আরবপ্রবাসী। তিনি ওই কৃষককে নগদ দুই লাখ টাকা উপহার দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে এই অর্থ তুলে দেন প্রবাসীর ছোট ভাই হাবিবুর রহমান জনি।

স্থানীয় সূত্র জানায়, কৃষক তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ঢাকায় রিকশা চালিয়ে এবং তার স্ত্রী ফাতেমা বেগম মানুষের বাড়িতে রান্নার কাজ করে তিল তিল করে দুই লাখ টাকা জমিয়েছিলেন। জমি বন্ধক নিয়ে নতুন করে কৃষিকাজ করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাদের। কিন্তু গত ৯ আগস্ট বাক্সে রাখা সেই জমানো টাকা বের করতে গিয়ে দেখেন, ইঁদুর ও উইপোকা সব টাকা কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে।

কৃষক তোফাজ্জলের এই করুণ কাহিনি নিয়ে ‘বাংলাদেশ প্রতিদিন’সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পর সৌদিপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান সুমন ওই কৃষকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

প্রবাসীর ছোট ভাই হাবিবুর রহমান জনি বলেন, আমার বড় ভাই সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সংবাদটি দেখে তার নির্দেশেই আমি তোফাজ্জল ভাইয়ের হাতে দুই লাখ টাকা তুলে দিয়েছি।সহায়তার টাকা হাতে পেয়ে স্বস্তি ফিরেছে তোফাজ্জল হোসেন ও তার পরিবারের। কৃষক তোফাজ্জল ও তার স্ত্রী ফাতেমা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, কষ্টের টাকা নষ্ট হওয়ার পর খুব দুশ্চিন্তায় ছিলাম। এই টাকা পেয়ে আমাদের অনেক বড় চিন্তা দূর হয়েছে। আমরা ওই প্রবাসী ভাই এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network