৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ দুমকিতে মশার চরম উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পানছড়িতে সচেতনতামূলক সভা পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী নান্দনিক ফুলের সৌন্দর্যে নজর কাড়ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রী-পথচারীদের ভবানীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা, রহস্য উদ্ঘাটন ঘাতক আটক বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইরান নয়,সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

আপডেট: মার্চ ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন
আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় যে হামলা হয়েছে, তা ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন বলে দাবি করা হয়েছে। একইভাবে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে হামলা চালাতে পারে বলেও জানিয়েছে ইরানের সামরিক সূত্র।ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় দেশটির তাসনিম নিউজ এজেন্সি।তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই ‘ফলস ফ্ল্যাগ’ হামলার উদ্দেশ্য আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে অন্যায্য আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো।তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ওই সামরিক সূত্র জানায়, আরামকোতে হামলাটি ছিল ইসরায়েলের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মতো অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করাই ইসরায়েলের লক্ষ্য।

ইরানের ওই সামরিক সূত্র আরও বলে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এ অঞ্চলের সব মার্কিন ও ইসরায়েলি স্বার্থ, স্থাপনা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ইতোমধ্যে অনেকগুলোর ওপর হামলা চালিয়েছে। তবে এসব লক্ষ্যবস্তুর মধ্যে আরামকো ছিল না।সামরিক সূত্রটি আরও জানায়, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পরবর্তী ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network