আপডেট: April 27, 2023
উজিরপুর প্রতিনিধি ::বরিশাল জেলার উজিরপুর উপজেলায়,পৃর্ব শত্রুতার জের ধরে হাসপাতালে ভর্তি রোগের উপরে দলবেধে অন্য রোগীর হামলার অভিযোগ পাওয়া গেছে,গভুক্তভোগী উপজেলার ওটার ইউনিয়নের মোঃ আলদ্দিন নান্নানের পুত্র মো:আনিছুর রহমান রাব্বি (২৫) জানান,গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ১০ টায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোঃ আচমত আলী বেপারী’র পুত্র মোঃ ছাইফুল ইসলাম সুমন (৩৮) মোঃ রুস্তম রাড়ী’র পুত্র মো: রাফাত রাড়ী (২৫) সহ তাদের ২ সহযোগী তার বেডে আসে তার উপরে হামলা চালিয়ে তাকে গুরুতর ফুলা জক্ষম করেন,এ সময় হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিকে ছোটাছুটি করেন এবং তাদের আত্মচিৎকার হাসপাতালের কর্তব্যরত স্টপ গণ ছুটে আসলে হামলাকারীরা শটকে পড়েন,নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী স্বজন জানান,হঠাৎ করে ঐ রোগীর উপরে অন্য চারজন রোগী হামলা চালায়,আমরা আতঙ্কিত হয়ে চিৎকার করলে অনেক লোকজন জড়ো হয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে।অভিযোগের বিষয় অভিযুক্ত সাইফুল ইসলাম সুমন এর যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত হোসেন ঘটনার সততা স্বীকার করেন।উল্লেখ্য গত ২৩ এপ্রিল ঐ দুই গ্রুপ মারামারি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।

