১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

কবর থেকে ৩ মরদেহ চুরি

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জে একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে ৩টি লাশ চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এ লাশ চুরির ঘটনা ঘটে।

বুধবার ভোরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসে। স্বজনদের কান্নায় এলাকার শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে ৬ টি কবর খোড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এরমধ্যে চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের কবরের মরদেহ ছিল না। ধারণা করা হচ্ছে এই ৩টি মরদেহ চুরি হয়েছে।
লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবা ৯ মাস আগে মারা যায়। মারা যাওয়ার পরে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করি। তিনি নির্বাচিত ইউপি সদস্য ছিলেন । জীবনে তিনি কারো ক্ষতি করেন নি। ভোরে খবর পাই কবরস্থান থেকে বাবার মরদেহ চুরি হয়েছে। তাৎক্ষনিক আমরা এখানে ছুটে এসে দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। হাড়গুলো নিয়ে যাওয়া হয়েছে।

চাঁদ মিয়ার ছেলে মহাসিন ইসলাম বলেন, আমার বাবা ৪ মাস আগে মারা গেলে এই চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ সকালে লাশ চুরির খবর পেয়ে এখানে এসে দেখি আমার বাবার কবর খোড়া। কবরের ভিতরে আমার বাবার মরদেহ নেই।
চিত্রাপাড়া গ্রামের মুকুল মিয়া বলেন, চিত্রাপাড়া পশ্চিমকান্দি কবরস্থানে আমার বাবা-মাকে দাফন করা হয়েছে। আমি প্রতিদিন ফজরের নামাজের পড়ে তাদের কবর জিয়ারত করতে আসি। আজ কবরস্থানে ঢুকতেই দেখি ১ টি কবর খোঁড়া। আশপাশে তাকিয়ে দেখি একে একে ৬টি কবর খোঁড়া। এরমধ্যে ৩টি কবরে লাশ নেই। তখনই আমি এলাকাবাসীকে খবর দেই।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে লাশগুলো চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network