শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

করোনাভাইরাসকে কেন্দ্র করে ‘ঘৃণার সুনামি’ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব

আপডেট: May 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: করোনা ভাইরাস নিয়ে প্রতিনিয়ত বাড়তে থাকা জাতিবিদ্বেষ, ঘৃণা এবং মুসলিমবিরোধী প্রপাগান্ডা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।জাতিসংঘের ওয়েবসাইটে শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। এতে গুতেরেস বলেন, এ মহামারী জাতিবিদ্বেষ, আতঙ্ক ও ঘৃণার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ এই ঘৃণার ভাইরাস। খবর রয়টার্স ও বিবিসির।

বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশিবিরোধী মন্তব্য ছড়িয়ে পড়েছে, রাস্তায় রাস্তায় অভিবাসনবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং মুসলিমবিদ্বেষী হামলা বাড়ছে।

গুতেরেস বলেন, অভিবাসী ও শরণার্থীদের ‘ভাইরাসের উৎস’ বলে চিহ্নিত করে তাদের চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে।তাছাড়া সংবাদিক, তথ্য ফাঁসকারী, স্বাস্থ্যকর্মী, ত্রাণকর্মী ও মানবাধিকারকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এসব বিদ্বেষমূলক বক্তব্যের অবসানে সবাইকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।তিনি আরও বলেন, আমাদের সবার উচিৎ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এ মহামারীর বিরুদ্ধে লড়া।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network