শিরোনাম
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, ৩৩ জনের প্রাণহানি

আপডেট: April 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের (কভিড-১৯)  মধ্যেই টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এতে ওই অঞ্চলের ৮টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ৩৩ জনের প্রাণহানি হয়েছে। খবর এনবিসি ও বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে টর্নেডোর আঘাতে ভেঙে পড়া ঘরবাড়ি, বিদ্যুতের উপড়ে পড়া লাইন, বিধ্বস্ত বিলবোর্ড ও উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস জানায়, ৬০টি টর্নেডো এলাকাটি অতিক্রম করেছে। দুটি দীর্ঘ টর্নেডো একই এলাকা দিয়ে মিসিসিপিতে আঘাত করেছে। রবিবার মধ্যরাতে ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
টেক্সাস, আরকানসাস, আলাবামা ও কেন্টাকিতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে। এর আগে রবিবার লুইজিয়ানাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মনরোতে প্রায় ৩০০ বাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network