১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

কাউখালীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়া নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পরে রাতে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network