৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
পাথরঘাটায় হরিণ শিকার কাণ্ডে স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী বাকেরগঞ্জে কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার জনপ্রিয়তায় এগিয়ে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ বাকেরগঞ্জে যুবদল নেতা মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব: মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১০ গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২

কিছু অঞ্চলে ৬০ থেকে ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবার কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলকে নম্বর সতর্ক সংকেত রয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে, যা অস্থায়ীভাবে দমকাসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network