৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

আপডেট: মার্চ ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের বড়কোণা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ির মরাটিলা পদ্মিনীগ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ইউপিডিএফের প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা। বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ)-কে দায়ী করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সাংগঠনিক কাজে আনন্দ ত্রিপুরা বড়কোণা পাড়ায় গেলে আগে থেকে অবস্থান করে থাকা জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র সদস্যরা খুব কাছ থেকে তার মাথায় গুলি করে হত্যা করে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, সন্তু গ্রুপ দীর্ঘদিন ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে গোলাগুলির শব্দ শোনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network