শিরোনাম
গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি রিয়াজ মোরশেদ স্বাধীন আর নেই বরিশালে ৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, গ্রেপ্তার ২ সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে বাসে আগুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনশন ডা. অমিতাভের কাছে হাজারো রোগী এবং তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান জিম্মি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর বাকেরগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশু উদ্ধার

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, প্রতিবাদে বাসে আগুন

আপডেট: August 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকায় বাসচাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এসময় বিক্ষুব্ধরা তাকওয়া পরিবহন নামের একটি মিনিবাসে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।সোমবার দুপুর সোয়া একটার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম আক্তার ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় সোয়েটার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাকওয়া পরিবহনের অন্য একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়। এক পর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীরা একটি বাসে আগুন দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network