১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

গাজীপুরে মাদক সেবনের দায়ে কারাদণ্ড-জরিমানা

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযান পরিচালিত হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ মাদকাসক্তকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পৃধকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের নজরুল মিয়ার ছেলে শাহেদ (২০), আবুল মিয়ার ছেলে আমজাদ হোসেন (২৯), কুদ্দুস মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৩)

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় পৃথক দুটি অভিযান চালায় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সেখান থেকে ৩ মাদকাসক্তকে আটক করা হয়। পরে পৃথক দুটি ভ্রাম্যমান আদালদের মাধ্যমে আটকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলায় প্রত্যেকের ১০০ টাকা জরিমানা ও ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: মোজাম্মেল হক, উপ-পরিদর্শক জুয়েল মিয়া, বেঞ্চ সহকারী মো. আলামিন ভ‚ঁইয়া, জাকির হোসেন সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network