১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

গোটাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়ালো, আক্রান্ত ১৫ লাখ ১৮ হাজার ৭১৯

আপডেট: এপ্রিল ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আন্তর্জাতিক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী এখন পর্যন্ত বিশ্বে ৮৮ হাজার ৫০২ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭১৯ জন।
গত বছরের শেষ দিকে চীনে মহামারি এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলেও এতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ১৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন, আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।
 
মৃত্যুতে ইতালির পরই রয়েছে স্পেনের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত ১৪ হাজার ৭৯২ জন মারা গেছেন, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।
 
এদিকে করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে সবার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৫ জনের।
 
করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৮৬৫ জন, মারা গেছে ৩ হাজার ৩৩৫ জন।
 
ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৮ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে ১ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ।
 
এছাড়া জার্মানিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৬৯ জন, আর মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৯ জনের।
 
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের প্রায় সব দেশ লকডাউন। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দী। এ রকম লকডাউন চলছে এশিয়া ও আফ্রিকাসহ অন্যান্য মহাদেশেও।
 
মধ্যপ্রাচ্যের ইরানে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ হাজার ৯৯৩ জন।
 
ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯১৬ জনে দাঁড়িয়েছে, মারা গেছে ১৭৮ জন। পাকিস্তানে মৃতের সংখ্যা ৬১ জন, আক্রান্ত ৪ হাজার ২৬৩ জন।
 
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে, এর মধ্যে ২০ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network