১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

গৌরনদীতে ধান খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত -২

আপডেট: নভেম্বর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামে হালের ধান খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামের লতিফ সরদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন সরদারের সঙ্গে আওয়ামী লীগ নেতা কামাল সরদারের ধান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে আওয়ামী লীগ নেতা কামাল সরদার ও তার পরিবারের লোকজনসহ নাসির সরদারকে এলোপাতাড়ি মারধর ও লোহার রড দিয়ে আঘাত করে।

এ সময় নাসিরের স্ত্রী বেবি বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।”

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কামাল সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ধান খাওয়া কেন্দ্র করে ঝগড়া হয়েছে, আমি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network