১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

গৌরনদীতে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, ধামাচাপা দেয়ার চেষ্টা

আপডেট: নভেম্বর ২২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

এম সাইফুল, বরিশাল।। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে অবস্থিত মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ সিজারিয়ান অপারেশনের পর মোসা. সাথী (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতি ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।

 

উজিরপুরের ভরষাকাঠি গ্রামের সাথীকে শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় মদিনা ক্লিনিকে ভর্তি করা হয়। স্বামী মো. ইমন (২৪) জানান, বিকেল ৪টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং বিকেল সাড়ে ৪টায় ক্লিনিক কর্তৃপক্ষ ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, ধামাচাপা দেয়ার অভিযোগ বলে জানায়।

 

কিন্তু অপারেশনের মাত্র ১৫ মিনিট পরই সাথীর শ্বাসকষ্ট শুরু হয়। পরিবার দাবি করেছে, রোগী তখন নিজেই অক্সিজেন দেওয়ার অনুরোধ করেন, কিন্তু সে সময়ে ক্লিনিকে কোনো অক্সিজেন সরবরাহ পাওয়া যায়নি। রোগীর অবস্থা গুরুতর হতে থাকলে ডাক্তারসহ ক্লিনিকের কর্মচারীরা দায়িত্ব এড়াতে ক্লিনিক ত্যাগ করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

 

ক্লিনিক কর্তৃপক্ষের কেউ ঘটনার পর আর কোনো মন্তব্য দিতে রাজি হয়নি।

 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

মৃত প্রসূতির স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি এবং ক্লিনিকটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network