১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

‎গৌরনদীর টেক্সটাইল ইনস্টিটিউট ও তাঁত বোর্ড পরিদর্শনে অতিরিক্ত সচিব সুব্রত শিকদার

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

 

‎ গৌরনদী প্রতিনিধি।। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট ও বাংলাদেশ তাঁত বোর্ড গৌরনদীতে পরিদর্শন করেছেন। মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২ টায় পরিদর্শনকালে অতিরিক্ত সচিব প্রতিষ্ঠান দুটির একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, জনবল সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি এবং তাঁত শিল্পের মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করেন।

‎পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব সুব্রত শিকদার বলেন, “দেশের বস্ত্র ও তাঁত শিল্পের উন্নয়ন টেকসই করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। টেক্সটাইল ইনস্টিটিউট ও তাঁত বোর্ডের মতো প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। নিয়মিত তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি করা সম্ভব।”

‎তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ নিশ্চিত করা এবং স্থানীয় তাঁতশিল্পীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করাই সরকারের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

‎এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু, গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মমিনুল হক, বাংলাদেশ তাঁত বোর্ড গৌরনদী শাখার লিয়াজোঁ অফিসার মো. তরিকুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. শামীম মীর, সাংবাদিক সোলায়মান তুহিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

‎পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে নিয়মিত মনিটরিং জোরদারের আশ্বাস দেন।

 

 

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network