৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

গৌরনদী পৌরবাসীর সেবায় মেয়র নির্বাচনে অংশ নিতে চান জহুরুল ইসলাম জহির

আপডেট: মার্চ ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী পৌরসভার উন্নয়ন ও এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করায় তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

জহুরুল ইসলাম জহির গৌরনদীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বিনয়ী, সদালাপী ও পরোপকারী স্বভাবের ছিলেন। উচ্চশিক্ষা অর্জনের পরও ব্যক্তিগত চাকরির দিকে না গিয়ে নিজের এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই গৌরনদীতেই থেকে যান তিনি।

লেখাপড়া শেষ করে গত চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন জহির। এই দীর্ঘ সময়ে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়ে একাধিকবার নির্যাতন ও মামলা–হামলার শিকার হলেও তিনি কখনো পিছু হটেননি।

বর্তমানে তিনি গৌরনদী ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছেন।

রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র আদর্শে বিশ্বাসী। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তির মধ্যেও তিনি নিজের অবস্থানে অটল থেকেছেন। এলাকাবাসীর মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের চিন্তা-চেতনা ও মূল্যবোধকে সামনে রেখে তিনি গৌরনদীর উন্নয়নে কাজ করতে চান।

স্থানীয়দের আশা, মেয়র নির্বাচিত হলে জহুরুল ইসলাম জহির গৌরনদী পৌর এলাকাকে আধুনিক ও সুন্দর নগরীতে রূপান্তরিত করবেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করছেন।

এছাড়াও পৌরসভার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করে গৌরনদী পৌর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা। এজন্য আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network