১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চরফ্যাশনে এফডিএ’র আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপডেট: আগস্ট ১২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন, ভোলা:”প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ( ১২ আগষ্ট) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় রেইজ প্রকল্প কর্তৃক একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজলো থেকে শুরু হয়ে চরফ্যাশন এর গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালিটি শেষে উপজেলা হল রুমে জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ‘ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে যুব সমাজের ভবিষ্যৎ করনীয়’ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। বর্ণাঢ্য র‍্যালি ও অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রাসনা শারমিন মিথি । বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) এমাদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর রেইজ প্রকল্পের ফোকাল পার্সন শংকর চন্দ্রদেবনাথ সহ এফডিএ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও রেইজ টীমের কর্মকর্তাবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network