আপডেট: October 30, 2023
ভোলা প্রতিনিধি:: ভোলায় যাত্রী সেজে উঠে চালক শফিকুল ইসলাম ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।রোববার রাত ৮টার দিকে ভোলা সদর পূর্ব ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল সদর পূর্ব ইলিশা ৮ নম্বর ওয়ার্ডের পণ্ডিতবাড়ীর আবদুল মোতালেবের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে দুই ব্যক্তি যাত্রী সেজে অটোরিকশা করে ইলিশা ব্যারিস্টার কাচারী দিয়ে পশ্চিম দিকের সুইচগেট সড়কে যায়।
পরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা চিৎকার শুনে গুরুতর অবস্থায় শফিকুলকে ভোলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো পুলিশ।ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন, মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

