২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

জামান খন্দকার এর কবিতা “মাহে রমজান”

আপডেট: মার্চ ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

“মাহে রমজান”
জামান খন্দকার

বছর ঘুরে এলো ফিরে
মাহে রমজান।
খুঁজে নাও স্রষ্টা
সৃষ্টির মাঝে,
করো তাঁরই গুনগান।

শোক-তাপ, দুঃখ-জ্বালা,
আছে যত বিরহ ব্যথা,
অবনত ধ্যানে-মনে
বল কথা তাঁর সনে
তিঁনিই সু-মহান।

কর ধৈর্যধারণ,
কর আত্মসংযম।
প্রভুর রাহে কর জীবনপন।
ষড়রিপুকে জয় করে,
স্রষ্টার সাথে কর
ভাবের আদান-প্রদান।

মানুষের মাঝে ভেদ-বিভেদ ভুলে
কর স্রষ্টার জয়গান।
পুরো মাস জুড়ে
রোজা রেখে করো
প্রভুর অন্বেষণ।

প্রভুর প্রেমে বিলিয়ে দাও
আপন দেহ প্রাণ।
রহমত বরকত নাজাতেই
প্রভুর অনন্ত নেয়ামত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network