আপডেট: মার্চ ৬, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। বৃহস্পতিবার (৬ই মার্চ) বিকালে উপজেলার মিনাজপুর গ্রামের মাঠপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- মিনাজপুর গ্রামের মাঠপাড়ার মৃত আনোয়ার মাস্টারের ছেলে রাসেল আহম্মেদ (৩৮) এবং জীবননগর পৌরশহরের বসুতিপাড়ার মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে মহিদুল ইসলাম (৬৫)।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জুম্মান খান ও এএসআই মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রাসেল আহম্মেদ ও মহিদুল ইসলামকে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১ কেজি। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

