৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
জীবননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি এসএসসি ‘৯৮ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত বাকেরগঞ্জে যুবদল নেতা খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে ভরপাশা ইউপি চেয়ারম্যান পদে সাংবাদিক খান মেহেদী

জীবননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: মার্চ ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যায় জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের শিয়ালমারী পশুহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তারই দুই বন্ধু একই গ্রামের রবিউল ইসলামের ছেলে ফারুক ও আশাদুল ইসলামের ছেলে সোহেল। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সন্তোষপুরে বন্ধুদের সাথে ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আরিফুলসহ ৩ জন। পথিমধ্যে শিয়ালমারী পশুহাট এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া কেরুর একটি ট্রাক্টরকে (চুয়াডাঙ্গা-ই-০৬-০০১৫) ওভারটেক করতে গেলে সামনে থেকে অপর একটি গাড়ি আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে পড়ে যেয়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। এসময় আরিফুলের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আরিফুল ইসলাম সৌদি আরবে থাকতেন। বিদেশ থেকে আসার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন।

এদিকে অপর একটি সড়ক দুর্ঘটনায় জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের আমির হোসেনের ছেলে মানিক (৪০) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে ধাক্কা মেরে গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রঘুনন্দনপুর জোড়া ব্রিজের কাছে এই দু্‌র্ঘটনা ঘটে।  তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উল্লেখ্য, কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরগুলো সড়কে একাধিক ট্রলি নিয়ে চলাচল করে। গাড়িগুলোতে ব্যাকলাইট না থাকায় রাতের বেলায় এ সমস্ত গাড়িগুলোর জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network