টঙ্গীতে অস্ত্রসহ ২৪ ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার

আপডেট: October 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১৩ ডাকাত ও ১১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। রবিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপির টঙ্গী জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হাজির মাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ ডাকাত ও ১১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৯টি ধারালো ছুরি ও লুণ্ঠিত ৯টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network