৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ দুমকিতে মশার চরম উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পানছড়িতে সচেতনতামূলক সভা পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী নান্দনিক ফুলের সৌন্দর্যে নজর কাড়ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রী-পথচারীদের ভবানীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা, রহস্য উদ্ঘাটন ঘাতক আটক বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী বরগুনা প্রতিনিধি::বরগুনার তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিএনআরএস ফিশনেট প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার ০৩ মার্চ সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার সংরক্ষণ।

সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য মো. টুকু শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সখিনা বিট অফিসার মো. জুমেল খান, তালতলী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মংচিন থান এবং তালতলী বহু অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. শাহজালাল ফরাজী।

এ সময় বক্তারা বলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, সিবিডিপি ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইমরান হোসেন, মিসেস এমেন রাখাইন ও মিসেস চিনেউ রাখাইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী যশোমন্ট মল্লিক।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এর ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ বন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে দিবসটি পালন করে আসছে।
এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী, কৃষক ও জেলে পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network